আমি।আমি কে?সমাধানযোগ্য কখনো মনে হয়।কখনো মনে হয় সমাধানযোগ্য না।এই যে এখন কাগজ সাহিত্য নিয়ে দ্বিমুখী দ্বন্দ্ব আমার চরম খারাপ সময়(যদিও তা উত্তীর্ণ হয়নি)পাশে কাউকেই পাইনি।আমি কারো মুখাপেক্ষী নই।সুতরাং সিদ্ধান্ত নিলাম এই দু’কাগজের কোনো কাগজেই লেখা ছাপবোনা।আর এই বালের ফেসবুক(!)সকলে যেখানে কোরাম সিন্ডিকেট করে কবি লেখক হতে চাইতেছে।এই তুমুল লড়াই দৌড় দেখে ক্লান্ত লাগে।কখনো তা হাস্যকরও মনে হয়।চাইলেই কি সব গায়ের জোরে হওয়া যায়?কে জানে!অবস্হাদৃষ্টে যা মনে হচ্ছে একরকমভাবে তকমা লাগানো যায়।কিন্তু আদতেই কি যায়?বর্তমানে যে অবস্হার ভেতর দিনাতিপাত করছি তার পরিবর্তন দরকার।এটা শুধু মাথায় আছে।এইসব সাহিত্য কবি তকমা গায়ে লাগানোর খায়েশ কখনো ছিলনা।নেই এখনো।আমি খুব সাধারণ।সাধারণের চেয়েও সাধারণ উপার্জন অক্ষম একজন মানুষ।এর বেশী কিছুনা।আর তাই এইসব জগৎ থেকে বিদায় নেয়াই সঙ্গত।ঘেন্না লাগে এসব।কারো ওপরই কোনোরকম শ্রদ্ধা ভালোবাসা রাখার কোনো জায়গা উপায় নেই।এই এক জীবনে অনেক অপ্রাপ্তির সাথে কবি সাহিত্যিক তকমা নাই লাগল।তাতে কিছু যায় আসেনা।কিছুই যায় আসেনা।নিকুচি করি আমি এইসব সাহিত্য আর এর পরিমন্ডলের।
