মুখবন্ধ

লেখো, লেখিয়া এইখানে ফেলিয়া রাখো—- কেহ তোমার লেখা পড়িবে না; লেখো, ভাদাইম্যার মতো ঘুরিতেছ, ঘুরিবে মৃত্যু তলক তোমরা যাহারা—- ভুলিয়া গিয়াছ লেখার নিয়ম, হারাইয়া গিয়াছে খেলার প্রতিভা; জীবনে অসফল, ভাবিয়াছিলে ভীষণ এক চ্যাটের বাল আপনারে; সেইসব চালশেখোর ওমাইন্না মুরগী, খুঁজিয়া পাইতেছ না আর, রক্তে আসিয়াছিল যেইসব ডিম্ব-মালা—- তাহাদের আগলাইয়া ধরো তলপেটের ওমে, যাহা কভু আরম্ভ হয় নাই;লেখো, লেখিয়া এইখানে ছুড়িয়া মারো—- এইখানে জড়ো হোউক বাংলা ভাষার অনেক এতিম; আইসো, তত্ত্বমারানির মোহ ভাঙ্গা পরজীবিকূল– আইসো, বিপ্লবচুদানো ব্যাঙ্গ-ব্যাদিত দুর্মুখেরা; আইসো উলঙ্গ পাগল, ত্রস্ত লেখক—- শরৎ প্রেমী যাহারা; আইসো ক্লিষ্ট ভাবুকেরা, যাহাদের সৃজনী মৌজ পলায়নপর, নটরাজের ক্ষণচারী মুদ্রায়; যাহাদের চিত্তে গ্যাজানো আকাশ, মরে নাই- কোনোদিন মরিবে না—- উহারাও লেখো, যাহারা জন্মমাত্র শিবজটার অন্তর্জালে দিশাহারা ফিরিতেছ আদিগঙ্গা—- যাহারা প্রাণের বাৎসল্যে শব্দকে ছোওনি, তবু সেই তৃষ্ণা মিটাইতেছ যবনিকাাহীন মঞ্চে বকচুদ ও ভাড়ের ভূমিকায়—- লেখো, যাহা বাসনায় ছিল মাতৃগর্ভে; মনে কইলে ফিকা মারো এই অবতলে—- যেইখানে কেহ তোমার লেখা পড়িবে না; ভাসিয়া যাইবে তুমি, তাহারাও থাকিবে তোমার পাশাপাশি সন্তরনক্ষম– তুমি ডুবিয়া গেলেও ইহারা আগাইয়া যাইবে কালস্রোতে…জাহাজের আশা, বন্দরের ভরসা এইখানে কেহই কাহাকে পারিবে না দিতে; জানিয়া রাখো, তোমার লেখা সময়ের রিসাইকেল বীনে পড়িয়া থাকিবে, হয়তো কোনো ভিখারি বা দুর্ভিক্ষ পীড়িত কেহ আবর্জনা সরাইয়া তাহা আগ্রাসযোগ্য হইলে গ্রহণ করিবে অন্নের সম্মানে অথবা বিস্মরণের পোকারা খেয়ে নিবে সকল বেজন্মা শব্দ, তবু অসংখ্য গ্যালাক্সির মতো শব্দদিগকে ছড়াইয়া দাও মহাশূন্যে—-শমন তোমাকে কাচিবার আগে শরীরের অপ্রসাধিত আদি ঘ্রাণ ধরাইয়ো রাখো, শূন্য আর একের আগুন উৎসবে…

গল্প

  • য্যান্-ত্যান্ কাইনি

    ‘আইজকাইলকার বেডিয়াইট তেরো বেডি চুদঅইন্না জামাইরও ভাত খায়। ইতান-হিতান বিজারলে দুইন্নাইত বাইচ্চা থাহন লাগদ না। ঠিক এইডাউ না….জামাইর লগে পিরিত বিয়াইত্তা বেডির আসল পিরিত।…

  • পেঁচার চোখের অন্ধকার

    উৎসর্গ: আমার শ্রেষ্ঠ শ্রেয়সী ও বন্ধু- আমার আত্মজা সাথীকে আকাশের মেঘগুলো এলোমেলো হয়ে এলে যেমন পিঁপড়েগুলোর চাঞ্চল্য বাড়ে, তেমনি আমিও আরো এলোমেলো হয়ে পড়ি।…

  • প্রণবের মার্কশীট সংক্রান্ত জটিলতা

    এক​‘আপনি কোন চিন্তা করবেন না। কাজের পরে টাকা দিবেন। আপনাকে তো আগে টাকা দিতে বলছি না।’ কালো রঙের ছেলেটি এভাবেই কথা বলে এবং তার…

Category