এভাবেই গতস্য দিন

দুপুর গড়াচ্ছে।আলো মিইয়ে আসছে।সব কেমন বিক্ষিপ্ত। এই শব্দের দুনিয়া।বিক্ষিপ্ত পড়ায়;-তবু মন বসছেনা।ডুব দিচ্ছি অন্ধকারে নৈঃশব্দে।তবু শব্দ দিয়ে চয়ন করতে চাচ্ছি দুনিয়া।চারদিকে যুদ্ধংদেহী ভাব।শরীর মাথা কেমন বিবশ হয়ে আসছে।স্মৃতিকাতরতায় আক্রান্ত।মরবিড।মনে হয় আত্মকথা লিখতে বসছি।আযান চলছে।থেমে যাবে কিছুক্ষণ পর।প্রগলভ হয়ে উঠছি।খানিকপর বিকারগ্রস্ত।শহীদুল জহিরের গল্পটার নাম মনে পড়ছে কি পড়ছেনা।তথাপি গল্পটার বিশেষ অংশ ঘুরে ঘুরে মাথায় পাক খাচ্ছে।আমি কি লেখক এ ব্যাপারে সন্দিহান।নাকি নিছক আত্মকেন্দ্রিক ভাম!বুঝতে পারছিনা।মাথার ভেতর থেকে স্মৃতি উপচে পড়ছে কলসির মত।কখনো অসীম ফেনিল জলরাশি যেন।যেন আমি এক জীবনখেকো মানুষ।বিচ্ছিন্ন।বিকলাঙ্গ।মাঈন ভাই আবার ঢাকায়।এবার কি তিনি থিতু হবেন!দিবাকর মোটের ওপর থিতু।তার আত্মযন্ত্রণা কি তাকে এখনো তাড়িয়ে বেড়ায়!হিমু আছে হিমুর মতই!সে কি কখনো গোপনে কাঁদে!আর পাগলা ওলী!আর রিয়াজ!বিচ্ছিন্নতা কি আমার খন্ডকালীন বোধ?আর পিন্টুটা কি করতেছে রং মিস্তিরি!এদের সবার থেকে নিজেরে দূর্বল বিকলাঙ্গ মনে হয়!আমি কি কেবল নিছক সময় কাটানোর জন্য লিখি!নাকি কোনো সময় তার আলাদা প্যারাডাইম তৈরী করছি আমরা।সব কিছু অসীম অনিশ্চয়তাময়!তবু সময় নামক অলীক বিবমিষার সাথে কেবলি যুজছি আমরা কেবলি মৃত্যু পর্যন্ত! জানিনাতো!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top