অতিবাহিত ধূলোর বৈঠক– ৩

শব্দগুলিকে ধরতে পারছি না, অর্থের লেদা ফেলে ভেগে যাচ্ছে, ওরা তোমারই বাহন গণপতি; প্রায়শই ছিদ্রে ছিদ্রে ঝাঝড়া করে ফেলে মনের পোশাক; শব্দরা আমার সাথে এরকম করে মুশিকস্বভাব, অথবা তারা শব্দ নয় কোনো, পলায়নপর সত্ত্বা কিছু শব্দের আগে, সন্ধানের বিশৃঙ্খলায় গঠিত ঢেউ– নিরন্তর বিঘ্নময় বিরজা হোম– আমি’র পর আমি’কে খেয়ে চলেছে এইসব পোকা ও প্রাণি; তোমার বাহন যতো চেনা ও অচেনা, তুমি এসে ঠিক করে দাও সব– আমার পাশে শুয়ে থেকে…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top