অতিবাহিত ধূলোর বৈঠক–১২

যদি ভালোবাসতেই চাও, তোমার মাঝে সুপ্ত যে পুরুষোত্তম তাকে ভালোবাসো। যে কদাচিত স্বপ্নে আসে রাগী এক সুগন্ধ নিয়ে, যার প্রতি তোমার অনিবার্য অপ্রতিরোধ্য প্রেম, সকল প্রশ্ন যুক্তি শর্তের জন্মের পূর্ব থেকেই আছে, তার থেকে বিচ্ছুরিত বিভা ভাবময়– তার অস্তিত্বের নিরুপম সৌন্দর্যই হলো তোমার থেকে তার অনিচ্ছুক দূরত্ব, এর সাথে মিশ্রিত এক ভ্রুকুটি– তোমার দরিদ্র কর্মের প্রতি বিমুখ ভঙ্গি; তাকে চাও, তাকেই কামনা করো– তুমি প্রেমোন্মাদ হয়ে যাবে, স্বপ্ন ভেঙ্গে গেলে মৃত্যু চাইবে; তোমার হৃদয় কি এই প্রেম গ্রহণে সক্ষম? তোমার হৃদয় কি তার ক্ষমাহীন গাঢ় রূপ সহ্য করতে পারবে? তার জন্য উচ্চারিত, তার জন্য স্পষ্ট, তার জন্য বিবর্তিত, তার সৌন্দর্যের শাসনে রূপায়িত, তুমি; সমস্ত ব্রহ্মান্ডের থেকে অধিক যে প্রিয়তম, একবার তার আপ্যায়নের যোগ্য হয়ে দিদার করো; পৃথিবীর সব অন্ধকার স্পষ্ট করে জ্বলে উঠবে, ভয়কে বিছিয়ে দাও তার পায়ের নীচে… ভালোবাসতে হলে তাকেই এমনি করে ডেকে বেড়াও বিবিধ স্বপ্নে, যে সবসময় তোমার– কেবলমাত্র সে, ভালোবাসার যোগ্য..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top