যে সকল দৃষ্টি নিয়েছ পাতে তোমাকে খাওয়ার জন্য, তাদের রুচি ভিন্ন নাটকে, কেন যে তুমি আয়না রাখোনি মঞ্চে? বা রেখেছ, বুঝতেই পারছনা তা নিজে! তোমার নগ্নতার নিরব চিৎকারে, যেদিন তারা ফেটে যাবে সেদিন ব্যাবভোলা তুমি– তোমাকে দেখবে কীভাবে?…আহা! সেই দৃশ্য দ্রষ্টাহীন, মরে যাবে অবিচারে?
