গদ্য খন্ড

তখন মূলতঃ সময়টা ছিল খাদের ভিতর থেকে অসহায়ের মত উঠবার চেষ্টা করার।তাই করছিলাম।ঠিক তখনি লেখকদের ডাক এলো লেখা ছাপবার।তাদের প্ররোচনায় ঢাকা গেলাম পান্ডুলিপি ছাপলাম।সন ২০১৪।তারপর কিভাবে দশ বছর কেটে গেছে টের পাইনি।কবিতা অত দীর্ঘ সময় নিয়ে লেখা যায়না।সময় কাটানোর জন্য আড্ডাবাজী না করে দীর্ঘ লেখার প্রয়াস মূলতঃ ভাল।কিন্তু সে প্রবণতাও নাই ।ফলতঃ সময় কেটে যাচ্ছিল উকিল হবার চেষ্টায় এবঙ খানিক কবিতা লেখা পড়াশোনা স্মৃতিকাতরতা অনুশোচনা গ্লানি এইসব নিয়ে।একজন একটা গবেষণামূলক মৌলিক বই দিয়ে গেছে তা পড়া হচ্ছেনা মূলতঃ ভূমিকায় কিছু রাবিশ লোকের নামোল্লেখের কারণে।কিন্তু তা পড়তে হবে।তাছাড়া রিডিং বুক শোনা হচ্ছে ইটিউবে।লেখার বিষয় মূলতঃ নেই।হাপিত্যেস এবং পুণরাবৃত্তি ছাড়া।
একঘেয়ে একিরকম সময় কাটে কেবল পিছিয়ে পড়তে পড়তে।কার গল্প লিখুম কি গল্প লিখুম।মোবাইল হাতাইতে হাতাইতে সময় কাটে।জুয়েল ওয়েবসাইট তৈরি করছে কবিতাপত্র নাম্নী সাহিত্যকাগজটির।এ নিয়ে তেমন কোনো অনুভূতি নাই।তৈরী করার পর লিঙ্ক দিছে।যা কয়েকবার দেখলাম।এস্টাবলিশমেন্ট ছাড়া এসব তেমন কাজে আসেনা।তো!সময় কেটে যাচ্ছে পিছাইতে পিছাইতে।আকাশে বিমান যাইতেছে তার শব্দ এই শীতের ভিতর লেপের তল থেকে শুনতেছি লিখতে লিখতে।ঠোট শুকায়ে আছে।ভ্যাসলিন না দিয়ে শুয়ে আছি ।আলস্যে।আলস্য দোষের আকর।কোমর ব্যথা করতেছে কয়েকদিন।বারোটা বাজতে চলেছে।মারকেজ না পড়ে লিখে চলেছি।উবু হয়ে লেখা সম্ভব হচ্ছেনা বলে চিৎ হয়ে লেখছি।লেখা বেশীক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব হবেনা মনে হয়।চোখ ঝাপসা।বিদ্যুৎ নাই।বস্তি এলাকার যথারীতি চিল্লাচিল্লি যেন হাজার বছর ধরে।বন্ধুবান্ধব স্বজন মরে যাচ্ছে একেএকে ।মা গত হয়েছেন দুবছর হতে চল্লো।শীতের বাতাসে নড়বড়ে দাঁতগুলো ব্যথা করছে।খানিক খিদে পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top