চিন্তা খন্ড

আমি যা তুমি তার ছায়া মাত্র। তদুপরি তোমার পিছেই কাটলো সারা জীবন। সত্যিই কি তুমি ছায়া? নাকি নিছক এক কল্পনা মাত্র। কেন যে এতদিন পর এত জোর করে এত তোড়জোড় করে লিখতে বসেছি জানিনা। মন বিক্ষিপ্ত। গুগলে এটা ওটা সার্চ করি। মন বসেনা। জীবিকার জন্য কু কাজ করি। তাও ঠিকঠাক মত করতে পারিনা। এভাবে চলে যাচ্ছে জীবন। যন্তর মন্তর। ভেজা পচা তোষকের জন্য শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু নিরুপায় যেন। এভাবেই কেটে যাচ্ছে দিন মাস বছর। কোন উত্তরণ নেই। নিজেকে গুটিয়ে রাখতে চাই। চাই সবার কাছ হতে বিযুক্ত থেকে শেষ জীবন ঝামেলা মুক্ত ভাবে কাটাতে। কিন্তু আদতে কি ঝামেলা মুক্তভাবে জীবন কাটানো যায়? যায় না মনে হয়। ঝামেলাই কি সেই ছায়া? মনে হয় না। তবে? কত চিন্তা কত দর্শন আবছা মাথার ভেতর ঘর করে। সেখান থেকে সঠিক উত্তর মেলেনা। তবু খুঁজি। খুঁজতে খুঁজতে ঘুম যাই জেগে উঠি। উত্তরহীন সময় কাটতে থাকে। না কোন দার্শনিকের জীবন আমার নয়। তবে কি কবির জীবন? মূলত মানুষের জীবন কাটাতে চেয়ে ক্লীব নয় তো কীটের জীবন কাটিয়ে চলেছি। এটাই সত্য। পরম নয় যদিও। এর থেকে উৎরে কি মহৎ জীবন? কাকে প্রশ্ন করি কে উত্তর দিবে? নিজেকেই জিজ্ঞেস করি মেলে না উত্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top