বিকেল প্রলাপ

ভার্চুয়াল প্রেমে পড়া যেতে পারে মূলত যা স্বমেহনের নামান্তর। বাকিটা জীবন কেবল এই টুকিটাকি লিখেটিখে অবসর সময়টাকে কাটিয়ে দেওয়া যেতে পারে। বিকেল গড়াচ্ছে সন্ধ্যার দিকে। আছরের আজান হল। সন্ধ্যায় হিন্দু বাড়িতে শঙ্খ কাঁসা উলু ধ্বনি শুনতে পাবে। আগেকার মুসলিম বাড়ির মেয়েরাও উলু দিতে পারতো কেউ কেউ। এতে ধর্ম যায়না। ধর্ম কিসে যায়? ধর্মের নামে যখন মানুষ পোড়ানো হয় । যাইহোক এই খারাপ সময় এই অন্ধকার সময় হাতড়ে হাতড়ে টের পাই ন্যাকাবুকা বুদ্ধিজীবী সোনা
সময় এসেছে আখের গোছানোর এতদিন এর জন্যই তো অপেক্ষায় ছিলে। তা কেমন গোছালে বাবা। সবকিছু ঠিকঠাক? আমাদের ওসব ভুলভাল বুঝিওনা আর। আমরা বুঝে গেছি সব জারিজুরি। ওহে মোহন কবি গেয়ে যাও আরো স্বমেহনগান। শেষ গান শেষ মৃত্যুর আগে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top