এক্ষনে তোমার প্রেম
মনে পড়িয়া ফড়িঙের
মতো ফের উড়িয়া গেল।
স্মৃতি হইতে আসিয়া
উড়িয়া গেল কোথা না জানি।
বিমূঢ় প্রত্যুষ ক্ষণ অপেক্ষাহীন
ইশারা তবু কত আসে
তথাপি বেলা যায়
বেলা বয়ে যায়
নিশ্চিত তুমি না এলেও
রংধনুর মত মৃত্যু আসে
নিয়ে যায় আকাশে
মেঘের মত আত্মা ভাসে
তুমি না এলেও মৃত্যু আসে অনায়াসে।
