তবু এই অপরূপ যূথতার মিথ্যা এঁকেছি বিমূঢ় সন্ধ্যায় যেরূপ আঁকা যায় পাল্টে যায় সময় মানুষ মন বৃক্ষও এমনকি হাওয়া অনুদার রাত বিবমিষা বাগাড়ম্বরতা আর মিথ্যাচার মহীরূহ বেড়ে ওঠে আর গোপন প্রলাপ একাকী সন্ধ্যা আসো খানিক বৃষ্টি নিয়ে অথবা দমকা হাওয়া ফুলে ফলে নিষিক্ত পৃথিবী অংকুরোদগমে সফল তথাপি সকল ফুল সহসা ফোটেনা সহসা প্রেম ফলপ্রসু নয় সহসা জীবন
পাথরের মত গড়াতে গড়াতে ঝর্ণা থেকে পাহাড়ে পাহাড়ে খাঁজ বেয়ে নদীতে স্রোতে কিছু পাথর বুকেই আটকে থাকে আমৃত্যু
