কি অদ্ভুত সময়! তুমি ফিরে এসো আয়নাবাজির মতো। যদিও সব ফিরে আসা এক নয়। নতুন করেই চিনতে হয় যদিও। থাকে অতীতের রেশ। তথাপি তোমাকে ফিরে ফিরে দেখি। এই অতীত এই বর্তমান আবহমান;-এই সুন্দর থেকে যেতে চাওয়া তোমাকে। হন্যমান দিনগুলো থেকে পিছু ফিরে চকিত চমকে । খাঁ খাঁ দীর্ঘ দুপুর গুলো এআই দিয়ে রঙিন করতে চাই। ভার্চুয়ালি। ক্ষুধার মুখগুলি তেলতেলে করে ফেলি। করে তুলি হাসিমুখ। যদিও বিরস সময়। শূন্য আমার হাতে। তোমার হাতে একটা সারস। উড়িয়ে দিলে আকাশে। ফানুষের মতো মিলিয়ে গেল অতঃপর।
(গদ্যখন্ড)
