ব্যপ্ত বনস্থলী উধাও
মনের শুন্যতার সাথে
পাল্লা দিয়ে
তুমিই সেই কারণ
প্রেমে ছলনায়
এতকাল আর কত
প্রতারণা!
সূর্যঘড়ি!
আমাদের হাতে আর আসবেনা
প্রেমের মত অমোঘ
প্রেমের মতই প্রয়োজনিয়
সেই ভুল অংক
ভুলে
অন্ধকারে! বসে থাকি
ভাবি ইতিহাসে এত মৃত্যুর পরও
মানুষ কেন বলিপিঠে যায়
