অচল

মাঝরাত পেরিয়ে গেছে

বাজছে অডিও বুক

অন্ধকার অভিমুখ তবু অসীম বিস্তৃত

বাকি ঘুম

দিক ভুল ভাবতে ভাবতে বিভ্রম

এইভাবে ভুলভাল ভেবে ভেবে

কেটে গেছে এতটা কাল

অতীত স্মৃতিকাতরতা আগুপিছু

করতে করতে

কেটে গেছে এতটা সময়

বিজ্ঞাপন বাজছে

মনে হচ্ছে এটাই মূল সুর

মনে পড়ে মায়ের কথা

একটা ক্লান্ত ঘোড়া থেমে যায়

খাস খাওয়া ভুলে যায়

ছানি পড়া ঝাপসা চোখ

অভ্যাসে লিখে চলে

রক্তময় অক্ষয় অক্ষর

কোথায় ঝাউ পাতা ঘুমায়

চাঁদ ডুবে যায়

নদি যায় মরে

শব্দ ক্ষীণ হয়ে আসে

উৎকীর্ণ ফলক ঝলসে মলিন

কি লিখছো ইতিহাস

বারবার রক্তাক্ত

কারবালা

ধীরে ধীরে চলছে শকট

সন্ধ্যা পিছে ফেলে ঘোর অন্ধকার

শৌর্য আর্য বীর্য অর্থহীন একদিন

একাকীত্ব নিরেট

আরো ঘনীভূত

গল্পের আয়োজন ফুরায়

ঝলকায় উচ্ছল দিন

বিকল মানুষ

অতঃপর

পুনরুত্থানের ভয় শিহরণ নির্বিকারনির্বাণ

ঠুনকো জীবন

বাতিল নোটের মত

পড়ে থাকে নিশ্চল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top