মানুষের পৃথিবীটা অসুস্থ। সুস্থ চিন্তায় আরোগ্য নেই। প্রাণ ধ্বনিত হচ্ছে পাগলামিতে। চিন্তার অচ্ছুৎ যারা, সেই অভাবনীয় অকস্মাৎ ই অনাক্রান্ত। সমস্ত পরিকল্পনা অর্থহীন– নিকটস্থ বিকারে ডুব দাও; ভয়কে দেখো। আর যাই হও, ভদ্রলোক হয়োনা। শুভ চিন্তার নাটকে গোড়ালি ডুবে ডুবুক, বুক ভিজিয়ো না। প্রচন্ড অক্ষমতায় ছুটন্ত বাইসনের মুখোমুখি হও। লাল। ধ্বংসের উদযাপন ছাড়া আর কোনো উৎসবে ঈমান রেখোনা। ওরাই স্বাধীন, যারা মেনে নিয়েছে সকল অত্যাচার শরীরে। ধারাবাহিক প্রগতিতে অনাস্থাশীল আদিমন, শিকলের মতো ছিঁড়ে ফেলার মেজাজে পরে রেখেছে দেহ। মহাকর্ষহীন খালিতে ঝাপ দেয়ার পর, আর কিছুই জানেনা সে– পারো তো তাকে আটাও তোমার জগতে! সে দেখতে পেয়েছে প্রাণের বিশৃঙ্খলা…
