কালের মাঠে মাঠে
যে বলিখেলা
মাতঙ্গিনী রচিতেছ
লিপিকার বটে
খঞ্জনা নাচিতেছে দুপুরের মেদুর রোদে
তথাপি আশাতুর
জল জলরেখা প্রাচীন
ইতিহাস ঘেঁটে ঘেঁটে
তবু অর্বাচীন
রঙিন পাখনা বটে
দিয়েছ মেলে রঙধনু
তীর কার বিঁধিছে গলায়
কার হার
রক্তহৃদয়
ইন্দ্রয়াতীত অনুভূত হৈতেছে অনাদি সময়
বধির কর্ণকুহর
শোনাবেনা বানী আজ
বাতাসে বিষের ঘ্রাণ
ঘণীভূত পূর্ণিমাতিথি
বুদ্ধি দিয়ে যায়নাত ধরা
অধরা কেবল
দৃশ্যলোপাট
কালের গহ্বরে কেবল
শূণ্যজমাট
