এভাবেই

এভাবেই অন্ধকার নিকটবর্তী হলে পর
অবশেষ প্রেমের মতো রয়ে যায়
তারপর ঘনিষ্ঠ একাকিত্বের মত
রয়ে যায় শূণ্যতা সাদাসিধে একরাশ
গত অতীতের কথা ভাবতে ভাবতে
মনে হয় কৌতুহলহীন
অতঃপর ক্লীবতার সকল প্রহর অসারতার সহচর
মনে হয় উদ্বেগহীন খন্ডিত খন্ডিত
অশেষ জীবন একাকার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top