ঐযে চোখগুলো
জন্মান্ধ
হেঁটে যাচ্ছে
তবু
পথ
তবু
পরিক্রমা
ক্লেশ
ক্লান্তি
শিমুল ছায়ার নীচে
তারো কি অদ্ভুত লাগে!
অবশিষ্ট চিহ্নাদি
গলগল বয়ে যাওয়া স্রোত
বিবমিষা অথবা
আজন্ম যা দেখছি –
দেখছি কি বিস্ময়
অথবা কিছুই নয়
দৃশ্যের অন্তরালে
লুকানো বিস্ময়
পেলব কোমল রুদ্র
নীলিমা উপমান্তে শেষ
কুয়াশা ভাদ্র খরদাহ
গুরুক্লান্ত মহিমা
নৈঃশব্দ যতি স্তব
অভিনয় বিভূতি
চড়কের মেলা শেষে
নিস্তরঙ্গ রাত
কোথায় অন্ধকার
নিশপিশ হনননেশা
আরেক জন্ম
আরেক মৃত্যু
বৈরী বক্রতা
কোথায় সরল বর্তুল
ব্যগ্রভাগে শূণ্যতা শূণ্যতা
কিছু অর্থ ডানে বামে
আলডাঙা পড়ে রয়
একা কোনো
হিজল হরিতকী বন
একা একা ঘুমায়
মনে হয় অতীত গহ্বরে
বিভোর ব্যাকুল অপেক্ষায়
