কী তোমার রাগ
ভুলভুলাইয়ার পথে
কেটে গেছে এতোকাল
সবতো ধূসর ছিল!ধূসর থেকেছে
আরোতো রঙ ছিল সবুজ লাল নীল
সেইসব ভুলে এখন ধূসর এসেছে
হাতগুলো হয়েছে শীর্ণ পান্ডুর
ভুলেছো কী সেই যুগ
তোমার হাতে ছিলো
আগুন পাথর
শিকারের বল্লম
জীবন ছিল স্বপ্নবিভোর
শ্রমে প্রেমে সংগ্রামে
