ধরতে না জানি রঙবেরঙ ফড়িঙ
না জানি মনোরঞ্জন
এদিকে রাত হয়ে এলো
দৃষ্টি ঝাপসা
কে যেন মৃত
ছায়ার মত পিছে পিছে হাঁটে
কুয়াশা ঘনীভূত হয়
আসছে শীত আসছে মৃত্যু
শরতে এসব যদিও
ভাললাগার নয়
বুদ্ধির ছুরিটা জঙ ধরে এল
বিবেক অশরীরী
ভেদ বুদ্ধি লুপ্ত প্রায়
সম্রাজ্ঞী গান গায় একা একা
মুজরায় সম্রাট
