ওয়েল কাম শীত
মৃত্যুর ঋতু
গুটিসুটি এসেছ নীরব
দ্যাখো মিথ্যারা ঝরে পড়ছে
বৃক্ষরা রিক্ত
মাটি লুকিয়ে রেখেছে তাদের বীজ
সস্তা জীবন আর সস্তা মরন উচাটন
বাঈজীর ঘুঙুর খসে কোথায় দাফন
হয়তো কোনো এক প্রত্ন সভ্যতার মতো
পেয়ে যাবে তুমি
সরসর সরে যাবে মরা পাতা
আদিম গুহার মতো
