মেঘেরাও ঝরল
হত্যাযজ্ঞ শেষে নীরব নিথর
দেহে
আলোরাও বিকিরিত নানা মাত্রায়
আঁধারও রয়েছে
পেঁয়াজ ঘ্রাণ মুখে কে যেন
ভেবে যাচ্ছে দিধান্বিত চুম্বন
কেউবা হস্তরেখা বদলে দিতে চাইছিলো-কেউ করতে চাইছিলো অস্বীকার;-সমূহ সম্ভাবনা জেনেও কেউ অলস কেউ হতাশাবাদী
কেউ দূর কোনো সম্ভাবণা মনে রেখে ভাবছিলো
কামিনী ফুলে উঠান ভারী হয়ে আসছিলো ঝিঁঝিঁরাও গ্যাট হয়ে ডাকছিলো কোথাও
কোথাও কেউ নেই
এই নৈঃসঙ্গ খানখান হতে চাইছিলো খুব
আমারই আগমনে
পুলকিত হতে চাইছিলো
চাঁদের আলোয় বানডাকা পৃথিবীর মত
