বিমূঢ় সকাল।
তারসাথে পাল্লা দিয়ে নির্মেদ রোদ উঠে পড়ে ঘাড়ের ওপর।
রাত্রি বিদায়।বাঘের মতো রোদ
ছুটে চলে শিরায় শিরায়।
উদ্ভ্রান্ত অশ্রুর মতো ঝরে চলে ঘাম!
কোন বাঁকে ছায়া অভয়ারণ্য!
উদ্বিগ্নতা ছুটে চলা
কোথাও আশ্বাস
ফাঁদ প্রেম মৃত্যুর দুয়ার
বন্ধ দখিন জানালা
তবু ফাঁক গলে আসে
হেমন্ত পূর্ণিমা রোদ
জীবন মেলেনা তবু
মেলেনা প্রেম
নিভন্ত সূর্যের মতো তবু
অহং জ্বলে থাকে
