বিভীষিকাময় অপেক্ষাহীন প্রেমময় মূহুর্তগুলি আহা!
বিষাদময় প্রিয় মোলায়েম অপূর্ণ সাদা পৃষ্ঠাগুলি লিখতে লিখতে হিজিবিজি হোয়ে ওঠা।
আকুলি বিকুলি কত কথা!
সত্য মিথ্যা।
হেমন্তের মিঠে উদাস বাতাস।
সরোদ শুনতে শুনতে গাঢ় হোয়ে ওঠা ব্যথা বিরহ। তোমার কাঁটাগুলি রোয়ে গেল।
স্মৃতিময় তাওতো তুমি রোয়ে গেছো।
রোয়ে গেলে কী বিস্ময়। থাকা না খালার বিহ্বলতা। তবলার মতো বাজতে খাকে হৃদয়।
ঘুঙুর ভেঙে পোড়তে থাকে।
হারমোনিয়াম থেকে রক্তক্ষরণ।
বাতাসে গোলাপের পোড়া ঘ্রাণ। চিতায় উঠলে তুমি আজ কতোতম বার
