চশমা

চশমা যেন বসে গেছে চোখের উপর ঠুলির মতো
তোমাকে তেমন আর মনে পড়ে না
সুনীল তুমি কবিতা কবি নও
যেমনি তুমি
প্রাচীনা আলেখ্যর মতো
দুপুর গড়িয়ে আসে
ভাত ঘুম ভেঙে গেলে
সম্বিত ফিরে পেতে কিছুটা সময়
তারপর জল তেষ্টায় জিব শুকিয়ে এলে
বিছানা ছাড়তে তবু গড়িমসি
এই একা একা কবিতা লেখা হয় বেশ
সম্পাদকহীন কাগজহীন ছাপাহীন
কবিতা লেখা চলছে দেশ জীবনের মতো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top