ভুল ভেবে এত কাল
কেটে গেছে তবু
এখন কি করা যায়
তবুও ভুলের পিছে ছুটে মিছে
আর কি সময় নষ্ট করা যায়
নিজেকেই প্রশ্ন করি
থমকে দাঁড়াই
অতঃপর বাঁক পাল্টে
ওই যে নদী
এঁকেবেঁকে যাচ্ছে
তার কাছে যাই
তার দিকে তাকাই
ভুল শুদ্ধ ভেবে ভেবে এতকাল
কেবলই ভুল করে
ভুলের মাশুল দিয়ে
শুদ্ধ হতে চেয়ে এখন
বয়ে চলা নদীর মতো
