অহো মৌলিক প্রেম
প্রকৃত প্রস্তাবে পস্তাবেই যদি এই
ছলাকলা না জানা হৃদয় নিয়ে
তদুপরি নির্বাণে যাও
মুক্তি যেখানে মেলে
এই দার্শনিক মুক্তি ছাড়া
বস্তুত মুক্তি আপাতঃ নেই
কিঞ্চিত করুনা হয়ত পেতে পারো
মিলে যেতে পারে দাক্ষিণ্য হিসেবে।
একরাশ ফুলের মত ফুটতেই পারো
উড়বার আগে
ক্ষমা মহত গুণ
মরিবার আগে
