ঘুমাবো যখন তুমি আর অত বিচলিত করো না তো
এই যে চোখ মুদে
হাতড়ে কেবল শূন্যতা পাই টের
অত রাজনীতি শিখাতে এসোনাতো
এইযে ঘুম এনে দেবে সজীবতা
তুলনারহিত
আমি ঘুম যাব ভাত খাব
হেগে মুতে ঘুম যাব ফির
পরিবার সমেত
এপাশে ধর্ম রেখে অধর্ম ওপাশে
মানবতা কই
দিগম্বর তবু পরে আছি অদৃশ্য পোশাক
চারিদিকে শুকনো তাজা রক্তের গন্ধ
ফুলের গন্ধ ছাপিয়ে
এসো তবু স্নিগ্ধ হৈ এই চাঁদের আলোয়
অবগাহন করি পবিত্র জলে
ঘুমে স্বপ্নে জাগরণে
পুতঃপবিত্র হৈ পুতঃপবিত্র হৈ
