যখন গিয়েছে ডুবে

যখন গিয়েছে ডুবে হতাশায় সব
তবু এই ব্যস্ত চরাচর
নীরব হয়ে এলে
ফাঁকা পড়ে থাকে
স্মৃতির উদ্যান
কে বা কারা নিজ স্বার্থ বুঝে
পাততাড়ি গুটিয়েছিলো
সেইসব স্মৃতি ফিকে এখন
অনেক হয়েছে দেখা
লেখা হয়েছে বহু
তারপর অমোঘ এই
এসেছে নির্বাণ
তথাপি অন্ধকার গ্রাস করেছে সব
প্রেম বন্ধুত্ব নিছক শব্দ কেবল
নৈঃশব্দ্য নৈশ প্রহরির মত
বোবা ধরা ক্ষণ
আলোর ঝলকানি দেখে
অতঃপর ডুবেছে মহাজাগতিক অন্ধকার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top