এই যে তোমার দ্রোহ
নিজেকেই খেয়ে বসে আজকাল
জগতের কিছুই হয়নি উদ্ধার
তারা খসা রাতের নীচে জপ
করিতেছ সহস্র বছর।দেহে ও আত্মায় নাই চিহ্ন সেই-যা সকল খোঁজ।এবং এই যে আপন প্রজ্ঞা
দিয়া ভালবাসিয়াছ?অথবা সবল মাংসল।যদিও দেহ উৎরাতে পারেনি প্রেম আজও;-তথাপি সেতো আছে এক ভুলভাল নষ্ট বিকেলের মতো।আহ ভালোবাসা প্রেম টিকে আছে আজও ধ্বংসস্তুপে একা দাঁড়িয়ে থাকার মতো।
