শহরে বৃষ্টি

শহরে থকথকে কাদা।টিপটিপ বৃষ্টি।নানা তালে পড়ছে তো পড়ছেই।নানারঙের বাহারি আলো -আর আলো আঁধারির কোনে জমে রয়েছে কত স্মৃতি নাভিশ্বাস;-অমৃত!তবু শহর সারাদিনের ক্লান্তি নিয়ে ফাঁকা হতে শুরু করেছে-অন্ধকার থেকে উঁকি দিচ্ছে স্ট্রিটবেস প্রস।কখনো রিকশায় এমাথা ওমাথা ভোচক্কর।নগরউদ্যানের ঘেরা বাউন্ডারীর নির্দ্দিষ্ট কিছু ভাঙা জায়গা দিয়ে ভেতরে গমনাগমন।এছাড়া শহরকেন্দ্রের আশপাশে থকথকে অন্ধকারে চলে নৈমিত্তিক আদিম বৃত্তি।যথারীতি টহল পুলিশও ভটভট শব্দে এমাথা ওমাথা ভোচক্কর।বেকায়দা খদ্দের কিংবা ঠেকবাজ কিংবা ভাগ্যহীনের লকআপ -পুলিশের সওদা-চব্বিশ ঘন্টার ভিতর চালান অতঃপর কাস্টডি বেইল বেইলবন্ড এসব বোরিং নিয়ম হয়ে গেছে-তবু রাত জেগে থাকে-চা দোকান জেগে থাকে ইতিউতি-জেগে থাকে প্ল্যাটফর্ম-রাতজাগা মানুষ-তন্দ্রাচ্ছন্ন শহর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top