না হোক নির্বাণ তথাপি
মোহভঙ্গ থেকে অতঃপর যাত্রা শুভ হোক
এভাবে এ পৃথিবী একবার
তারপর মরে হেজেমজে গিয়ে
কোথাকার কোন ঘাস
অঘ্রান বাতাস মাঘী পূর্ণিমায়
কুয়াশা বুকে নিয়ে
মাতৃক্রোড় ভেবে ঘুম যাবো
দিনমান চরে বেড়াবে ঘুঘু
ভিটের ছায়ায় ঘুমাবে ইতিহাস
নিরাপদ তন্দ্রায়।
