শ্বাসরোধী

ঘুমাচ্ছে রাত্রিবেলার ভাত
জেগে আছে রাত
নীরব এখন
জেগে আছে কিছু রাত্রিকালীন গান
ভোরের সংকল্প অনাগত দিন
একটা দগদগে ক্ষতের মতন
এই একলা হয়ে যাওয়া
বিচ্যুত ফল
রাত্রি জাগরন
লীলাখেলা নৈশব্দ
পতন থেকে মহাপতন
ছায়ার মত শ্বাপদ সাথে চলে অহর্নিশ
ক্রমাগত গিলে নেবার ষড়যন্ত্র
প্রতিরোধ জারীযুদ্ধ যূথব্দ্ধ ভোরের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top