একটা হ্যাঁচকা টানে ফয়েল প্যাকেটি ছিড়ে ভেতর থেকে এক টুকরো পটেটো চিপস বের করে জিহ্বার ডগায় রাখতেই তার পুরো মুখমন্ডল বিকৃত হয়ে উঠলঃ “ধ্ব্যাৎ, এই রকম বাজে জিনিস কেউ খায় নাকি! তোরে বার বার কইর্যা বইল্যা দিলাম, বম্বে সুইটস এর চিপস আনতে, আর এইটা তুই কি নিয়া আইলি? রুচিটাই দিলি নষ্ট কইর্যা। দেখি তো কি চিপস আনছস,” বলতে বলতে হাতে ধরা চিপসের প্যাকেটটি খানিকটা উপরে তুলে চোখের দৃষ্টিটা কোনাকুনি ভাবে একটু নিচের দিকে নামাতেই তার গলার সুর প্রসন্ন হয়ে এলঃ “ও— আলুজ—-! আগে বলবি না, টিভিতে এর অ্যাড দেখছি, নতুন আইছে,” এই বলে চিপসের টুকরোগুলো টপাটপ মুখে পুরতে শুরু করল; রসনার তৃপ্তিতে তার চোখদুটি হয়ে উঠল উজ্জ্বল, আর দাঁতের আঘাতে চিপসের টুকরোগুলোর ভেঙ্গে যাওয়ার মুড়মুড় শব্দের সাথে মিথস্ক্রিয়ায় জিহ্বার নরম আলোড়নে অনুরণিত হতে থাকলঃ “ হুম—বেশ লাগে তো- অনেক মজা- অনেক মজা, আরো খাই তো- খাই- খাই- খাই!”
১০০ শব্দ
একটা হ্যাঁচকা টানে প্যাকেটটি ছিড়ে এক টুকরো চিপস বের করে জিহ্বার ডগায় রাখতেই তার পুরো মুখমন্ডল বিকৃত হয়ে উঠলঃ “ধ্ব্যাৎ, এই রকম বাজে জিনিস কেউ খায় নাকি! তোরে বার বার কইর্যা বইল্যা দিলাম, বম্বে সুইটস এর চিপস আনতে, আর এইটা তুই কি নিয়া আইলি? রুচিটাই দিলি নষ্ট কইর্যা। দেখি তো কি চিপস আনছস,” বলতে বলতে হাতে ধরা চিপসের প্যাকেটটি খানিকটা উপরে তুলে চোখের দৃষ্টিটা কোনাকুনি ভাবে একটু নিচের দিকে নামাতেই তার গলার সুর প্রসন্ন হয়ে এলঃ “ও— আলুজ—-! আগে বলবি না, টিভিতে এর অ্যাড দেখছি, নতুন আইছে,” এই বলে চিপসের টুকরোগুলো টপাটপ মুখে পুরতে শুরু করল; রসনার তৃপ্তিতে তার চোখদুটি হয়ে উঠল উজ্জ্বল, আর দাঁতের আঘাতে চিপসের টুকরোগুলোর ভেঙ্গে যাওয়ার মুড়মুড় শব্দের সাথে মিথস্ক্রিয়ায় জিহ্বার নরম আলোড়নে অনুরণিত হতে থাকলঃ “ হুম—বেশ লাগে তো- অনেক মজা- অনেক মজা, আরো খাই তো- খাই- খাই- খাই!”
