ডাকছে ভোর আকাশ
এত জল আর অন্ধকার নিয়ে
এত ওড়াওড়ি!
অযত্ন ব্যথায় আছি
মাছিদেরো ঘোরাফেরা উদ্দেশ্যহীন নয়
তবু এত বিভ্রম
এই ফুটে ওঠা আলোর বলয়ে
তথাপি এত অনিশ্চয়তা ভয়
আশাহত হবার বেদনায় আক্রান্ত
কিছু দীর্ঘশ্বাস বুকে থাকে
কিছু বাতাসে
একঘেয়ে ঝিঁঝির ডাকে
মাথা ধরে আসে
কিছু ঘোর উড়ে যায় আকাশে
কিছু থাকে বুকের ভেতর
দূর কোনো নদীর বাঁকে
ফেলে আসি সপ্ন স্মৃতি
আরো কোনো নদী মরুভূমি
প্রত্যাখ্যাত প্রেম রক্তাক্ত ছুরি
যন্ত্রনা অহং নির্বাণ
