এই যে আমি দাঁড়িয়ে আছি পথে
আশেপাশে ডাকছে না কেউ
ঢেউগুলো সব ধুলোবাতাস
নামছে উঠছে ঘুমের মত
একদা যেমন আমরা ছিলাম
শ্যাওলা কিংবা রোদের মত
আলস্য আর শ্রমবিমুখ
আলোহাওয়ায় খেলতে গিয়ে
রোদের রেণু মাখতে চেয়ে
ঐ যে আকাশ তার দিকেতে
উদাস উদাস দেখতে গিয়ে খেই হারিয়ে আর ফাগুনে
তোমার যা নাম ভুলতে গিয়ে
শীতের রাতে নীল কুয়াশায়
গভীর একা মরতে চেয়ে
ক্ষয় হয়ে যাই
হতেই আছি
পলে পলে মরতে আছি
