বাসনার ভেতর লুকাও সে তুমি কি কোনো সাপ ফনা জিব লকলক!শান্ত কোনো হ্রদ শেষ বিশ্রাম সন্ধ্যার অগোচরে আরো গুটিয়ে কল্পনাপ্রসাদ আরো ঘুটঘুটে অন্ধকার মদির বধির
কুকুর ছায়াহীন কোনো রাত
সঙ্গিহীনতার শোকে মুহ্যমান
কোনো নীবিড় শুকতারা শীতকাল
তাপিত গরল অনুভূতি সেও থিতিয়ে!সবকিছু বিস্বাদ!নিয়নবাতি ঝলমলে রাত
মুখোশের শহর!সূর্য অমিত নয়!
লোভের আগুনে গনগনে পয়সা
ঝিকমিক ঝলসে যাচ্ছে
ক্রিয়ার সূত্র মেনে
আরো দূর নক্ষত্রের দিকে
বারবার হতোদ্যম তবু
উদাস তাকাই
হয়তোবা তারা কারা এই আমাদেরি মতো অথবা আলাদা সুখী কেউ!কোথায় ডুব মেরে থাকে তারা!স্বপ্নে নিউরণে!
পাথর প্রাণ জেগে থাকে
অনাদিকাল বাতাসে বীজ বোনে
