এইসব শীতরাত কী রাতারাতি একাকী নেমে আসে সাদা পায়রার মতো সুদিন টিভি সিরিয়ালের মতো
কুকুরের খ্যাঁকানি মাঝরাত চড়তে থাকে একই কোরামিন
চাওমিন ঘুৃম তড়িঘড়ি নষ্টালজিক
মধ্যরাতের ঘোড়া এদিকে বয়স বেড়ে যায় গোত্তা এদিক ওদিক
রাতারাতি অধোঘুম নেমে আসে নেমে যায় অতলে তলে তলাতে তলাতে;-কোনো মৃত মুক্তাশিকারী-তার দম আকাশে ভেসে বেড়াচ্ছে তারা দেখছে
মরেও কিছু কিছু দৃষ্টি আজীবন
আকাশের দিকে তাকিয়ে থাকে
