দৃশ্য

এভাবে দৃশ্য ঝরে যায়
উড়ে যায় প্রতারক
বিছানায় ফিরি
এপাশ ওপাশ
ব্যাখ্যা খুঁজতে থাকি
উত্তর মেলেনা
একটি ঝকঝকে দুপুরের অপেক্ষায়
ক্রমশ মুড়ছে সকাল
আহার বিহার এই করে
কাটছে দিনমান
বেহাত হতেছে সবকিছু
নিজেকে খোঁজার বলিহারি নেই
কিছু খুঁজে লাভ নেই আর
তোমার আমার গল্প একই
হারাবার নেই কিছু আর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top