যাত্রা

কেবলই ব্যর্থ হতে হয়
রাত গভীর হলে এসব কথা মনে পড়ে
চরাচর ব্যর্থ হতে আছে
মানুষেরই পদযাত্রায়
পাঠক তুমি কি পথ হারাইয়াছো
কেবলই দূরে সরে যাচ্ছ
এই বিচলিত সময়ে
তোমার নাম ধাম জানি না
জানিনা কি করো এখন
কোন পথ ধরে এগুচ্ছ বলতো
ঠিকঠাক দেখতে পাও চোখে
এই ভুলভাল সময়ে
নদীর পাড়ে বসতো ঠিকঠাক
সকাল দুপুর অথবা সন্ধ্যাবেলায়
এই কোলাহল থেকে দূরে
নাকি কেবল অন্ধের মত হেঁটে যেতে আছো দীর্ঘ থেকে দীর্ঘ পথ
গোলাকার
তবু কেন মনে হয় এই সরল যাত্রা
কেবল ব্যর্থ হতে চেয়েছিল
অন্ধকারে সেঁধিয়ে
মৃত্যুই কি চেয়েছিলে কেবল
নাকি পুনর্জন্ম
নাকি পুনরুত্থান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top