ইত্যবসরে

‌তুমি এখন খানিক চালাক

হয়েছে আগের থেকে

রং মাখতে ও মাখাতে পারো বেশ

বিবর্ণ মনে হওয়া দুনিয়া তবু রঙিন

হাওয়ায় উড়ছে ।

রাতারাতি উড্ডয়নশীলা

এক চৌকষ কাফেলায়

সম্মুখ সারীতে তুমি

পিছিয়ে পড়ারা পিছিয়ে পড়ছে বেশ

নরকগুলজার। তবু তোমার সাজানো পৃথিবী

নিকোনো পরিপাটি। পৃথিবীর ভেতর আরেক পৃথিবী তোমার নিদারুণ। ইত্যবসরে ঘুম যাই আমি।

এই বিপন্ন অবসরে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top